- বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করেছে।
- বিপ্লবী গার্ড বলছে, মার্কিন রাডার লক্ষ্য করে দ্বিতীয় দফার হামলা চালানো হয়েছে।
- রোববার সকালে বাহরাইনে দুইবার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
- ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ছোড়া ছয়টি ড্রোন বাহরাইনের হেলিকপ্টার ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়।
- বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করেছে।
- বিপ্লবী গার্ড বলছে, মার্কিন রাডার লক্ষ্য করে দ্বিতীয় দফার হামলা চালানো হয়েছে।
- রোববার সকালে বাহরাইনে দুইবার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
বাহরাইনের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে উভয় পক্ষের বরাতে খবর পাওয়া গেছে। রোববার (১৫ নভেম্বর) সকালে বিপ্লবী গার্ড বাহরাইনের একটি হেলিকপ্টার ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ড্রোন ছোড়ে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনকঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলাবিপ্লবী গার্ডের দাবি অনুযায়ী, ওই ঘাঁটিতে থাকা মার্কিনিদের রাডারকে টার্গেট করা হয় এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করেছে।
রোববার সকালে বাহরাইনে দুইবার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এ সময় সাধারণ মানুষকে নিকটস্থ নিরাপদ জায়গায় চলে যাওয়া এবং শান্ত থাকার আহ্বান জানানো হয়।
বিপ্লবী গার্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে তাদের টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, সেটির দ্বিতীয় জবাব হিসেবে আজ আবারও রাডার লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে।
এর আগে দুদিন আগে মার্কিনিদের একটি রাডার লক্ষ্য করে হামলা করেছিল ইরান। ওইদিন রাতে দেশটির হরমুজগান প্রদেশের সিরিকের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন সেনারা।
বিপ্লবী গার্ড বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্সের চালানো দ্বিতীয় দফার হামলা সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, জাগো নিউজ





