- শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
- নিহত শিরিন বেগম বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।
- পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাথাব্যথা ও জ্বর নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শিরিন বেগমকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
- শনিবার রাত আটটার দিকে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় ঘটনাটি ঘটে
- নিহত শিরিন বেগম বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা
- মাথাব্যথা ও জ্বর নিয়ে বৃহস্পতিবার হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন তিনি
- জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলা থেকে নিচে পড়ে শিরিন বেগম (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিন বেগম বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।
আরও পড়ুনকক্সবাজারে অস্বাস্থ্যকর খাবারের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানাপুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাথাব্যথা ও জ্বর নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শিরিন বেগমকে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন স্বামী।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে শিরিনকে রেখে তাঁর স্বামী এশার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় শিরিন অসাবধানতাবশত খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, বিষয়টি পুলিশ দেখছে। হাসপাতাল প্রশাসন এখনই কোনো মন্তব্য করতে চায় না। পুলিশের মতামত পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, প্রথম আলো





