· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · নাটোর জেলা

সিংড়া

Singra

সিংড়া উপজেলা বাংলাদেশের নাটোর জেলায় অবস্থিত একটি উপজেলা এবং নাটোর জেলার সর্ববৃহৎ উপজেলা। এই এলাকাটি মোট ১২ইউনিয়নে নিয়ে গঠিত। এই উপজেলায় গ্রামের সংখ্যা ৪৩৯ টি এবং মৌজা ৪৪৭ টি। উপজেলাটি বর্তমানে শিক্ষা ও সংস্কৃতির দিক দিয়ে খুব অগ্রসর হচ্ছে।

এই প্রাচীন জনপদের গৌরবোজ্জল ঐতিহ্যের ভিন্নমাত্রিক স্মারক তার প্রত্নতাত্ত্বিক বিষয়ের গৌরবে স্থাপত্য শিল্পের এক ধরনের নান্দনিক সৌন্দর্য্য। সিংড়া এক্ষেত্রে যে মোটেই পশ্চাৎপদ নয়, কতিপয় দৃষ্টি দিলে তা স্পষ্ট হবে। ঐতিহ্যবাহী নিদর্শনাদি ও প্রত্নতত্ত্ব এর মধ্যে চৌগ্রামের রাজবাড়ী, তিসিখালীর মাজার, চলনবিল ও গণকবর উল্লেখযোগ্য।