নাটোর সদর বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা। ২৪.২৬ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৯ র্পূব দক্ষিণ অংশে নারদ নদের উত্তর তীরে অবস্থিত শহরের নাম নাটোর। প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যমণ্ডিত নাটোর সদর উপজেলাটি। এই নাটোরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নাটোর সদর উপজেলা । নাটোর সদর উপজেলার উত্তরে নলডাঙ্গা উপজেলা, পূর্বে সিংড়া ও গুরুদাসপুর উপজেলা, দক্ষিণে বড়াইগ্রাম ও বাগাতিপাড়া উপজেলা এবং পশ্চিমে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা।
উপজেলা · নাটোর জেলা
নাটোর সদর
Natore Sadar
