· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · নাটোর জেলা

বাগাতিপাড়া

Bagatipara

বাগাতিপাড়া বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে-নাটোর সদর,দক্ষিণে-লালপুর ও বাঘা উপজেলা, পূর্বে-বড়াইগ্রাম উপজেলা এবং পশ্চিমে-চারঘাট উপজেলা। নাটোর সদর থানার দক্ষিণে মাত্র ৫ টি ইউনিয়ন যথাক্রমে পাঁকা, জামনগর, বাগাতিপাড়া, দয়ারামপুর ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন নিয়ে ১৯০৬ সালে বাগতিপাড়া পুলিশ স্টেশন স্থাপিত হয়। প্রথমে থানার নাম ছিল বাগদী পাড়া। কথিত আছে তৎকালিন রেনউইক কম্পানী এবং নীলকর সাহেবগণ স্থানীয় বাগদীদের দ্বারা প্রজাদের উপর অত্যাচার ও নীপিড়ন চালাত। যার ফলে তাদের প্রতি ঘৃণার নিদর্শন স্বরূপ বাগদীপাড়া পুলিশ স্টেশনের নাম করন করা হয় বাগাতিপাড়া।বাগাতিপাড়ায় বিখ্যাত অনেক গুনিজনের জন্ম হয়েছেন। উল্লেখযোগ্য দের মধ্যে রয়েছেন প্রবীণ সাংবাদিক মো.মাহাতাব উদ্দিন। তিনি বাগাতিপাড়ার সোনাপাতিল গ্রামে ০১/০১/১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। মফস্বল থেকে সাংবাদিকতা করে সাংবাদিকতা পেশাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ স্বর্ণ পদকসহ তিনি বিভিন্ন পদকে ভূষিত হয়েছিলেন। এছাড়াও বাগাতিপাড়ার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন। তিনি ২৮/০১/২০২৪ সালে মৃত্যুবরণ করেন।

এছাড়া নাট্য ব্যাক্তিত্ব স.ম. আজিজুর রহমান ( মন্টু) উপজেলার জিয়ারকোল নামক গ্রামে জন্মগ্রহন করেন।