· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · নাটোর জেলা

লালপুর

Lalpur

লালপুর বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উপজেলা। আয়তনের দিক থেকে নাটোর জেলার ২য় বৃহত্তম উপজেলা হল লালপুর। লালপুর থানা হিসেবে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রশাসন বিকেন্দ্রিকরণের মাধ্যমে ১৯৮৩ সালে লালপুর থানা উপজেলায় উন্নীত হয়। লালপুর নামকরণের সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া না গেলেও এখানে মুঘল আমলে লালখান নামে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বসবাস করতেন। জনসাধারণের ধারণামতে তার নামানুসারেই এই উপজেলার নাম লালপুর হয়েছে। এই উপজেলার উল্লেখযোগ্য ব্যাক্তির তালিকায় রয়েছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল, নাটোরের অবিসংবাদিত নেতা শহীদ মমতাজ উদ্দীন, বিশিষ্ট কৃষক সংগঠক আজহার আলী প্রামাণিক, প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ রফিকুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা রেজওয়াদুদ মাহিন সহ আরো অনেকে।