· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · কিশোরগঞ্জ জেলা

কিশোরগঞ্জ সদর

Kishoreganj Sadar

কিশোরগঞ্জ সদর উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার প্রধান শহর।

১৮৪৫ থেকে ১৮৬০ সালের মধ্যে কোন সময় কিশোরগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী কালে ১৯৮৪ সালে এই জনপদকে উপজেলায় উত্তীর্ণ করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলাটি কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের অন্তর্গত।