হোসেনপুর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। মোঘল সম্রাট বাহাদুর শাহ এর আমলে বাংলার তদানিন্তন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ একদা ব্রহ্মপ্রত্র নদ দিয়ে পরগনার প্রজা সাধারণের সুখ-দুঃখ স্বচক্ষে দেখার জন্য এখানে আগমন করেন এবং দুল বাজার নামক এক জায়গায় বেশ কিছুদিন অবস্থান করেন। পরবর্তীতে এ দুল বাজারই সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর নামানুসারে ‘‘হোসেনপুর’’ নামকরণ করা হয় বলে জনশ্রুতি আছে।[১]
