১ম পরিচ্ছেদ — সংসদ
অনুচ্ছেদ ১০১হাইকোর্ট বিভাগের এখতিয়ার
1[১০১। এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা হাইকোর্ট বিভাগের উপর যেরূপ আদি, আপীল ও অন্যপ্রকার এখতিয়ার ও ক্ষমতা অর্পিত হইয়াছে, উক্ত বিভাগের সেইরূপ এখতিয়ার ও ক্ষমতা থাকিবে।]
- সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৩৫ ধারাবলে ১০১ অনুচ্ছেদের পরিবর্তে প্রতিস্থাপিত।
