লাইভ
সর্বশেষ
২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

অধ্যায়-১ — প্রারম্ভিক

ধারা ২সংজ্ঞা

২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী না হইলে, এই আইনে,-

(ক) “অভিভাবক” অর্থ The Guardians and Wards Act, 1890 (Act VIII of 1890) এ সংজ্ঞায়িত অভিভাবক;

1[(খ) “ইউনিয়ন পরিষদ” অর্থ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর অধীন গঠিত কোন ইউনিয়ন পরিষদ;]

(গ) “ওয়ার্ড” অর্থ সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কোন ওয়ার্ড;

2[(ঘ) “কাউন্সিলর” অর্থ সিটি কর্পোরেশন বা পৌরসভার কোন কাউন্সিলর;]

(ঙ) “ক্যান্টনমেন্ট” অর্থ Cantonments Act, 1924 (Act II of 1924) এর অধীন গঠিত কোন ক্যান্টনমেন্ট;

3[(চ) “জন্ম বা মৃত্যু সনদ” অর্থ নিবন্ধন বহিতে লিপিবদ্ধ তথ্যের ভিত্তিতে নিবন্ধক কর্তৃক প্রদত্ত জন্ম বা মৃত্যু সনদ;]

(ছ) “জন্ম” অর্থ কোন ব্যক্তির জীবিত ভূমিষ্ট হওয়া;

(জ) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত;

(ঝ) “নিবন্ধক” অর্থ ধারা ৪ এর অধীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি;

(ঞ) “নিবন্ধন” অর্থ নিবন্ধন বহিতে কোন ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন করা;

4[(ট) “নিবন্ধন বহি” অর্থ হস্তলিখিত উপায়ে বা তথ্য প্রযুক্তির মাধ্যমে সৃজিত এমন কোন বহি, যাহাতে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যুর তথ্য লিপিবদ্ধ করা হয়;]

5[(ঠ) “পৌরসভা” অর্থ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধীন গঠিত কোন পৌরসভা;]

6[(ড) “প্রশাসক” অর্থ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) অথবা ক্ষেত্রমত, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধীন কোন প্রশাসক;]

(ঢ) “ব্যক্তি” অর্থ কোন বাংলাদেশী বা বাংলাদেশে বসবাসকারী কোন বিদেশী এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী কোন শরণার্থী;

(ণ) “মৃত্যু” অর্থ কোন ব্যক্তির জীবনাবসান হওয়া;

(ত) “সদস্য” অর্থ ইউনিয়ন পরিষদের কোন সদস্য;

(থ) “সরকার” অর্থ স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; 7[***]

8[(দ) “সিটি কর্পোরেশন” অর্থ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত সিটি কর্পোরেশন; এবং]

9[(ধ) ‘‘রেজিস্ট্রার জেনারেল’’ অর্থ ধারা ৭ক এর অধীন নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল।]

  1. দফা (খ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. দফা (ঘ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. দফা (চ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. দফা (ট) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।
  5. দফা (ঠ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত।
  6. দফা (ড) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(চ) ধারাবলে প্রতিস্থাপিত।
  7. “এবং” শব্দ জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(ছ) ধারাবলে বিলুপ্ত।
  8. দফা (দ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(জ) ধারাবলে প্রতিস্থাপিত।
  9. দফা (ধ) জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৩৪ নং আইন) এর ২(জ) ধারাবলে সংযোজিত।
সরকারি সাইটে দেখুন