নবম অধ্যায় — বিবিধ
ধারা ৫৯মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ তহবিল
৫৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ তহবিল নামে একটি তহবিল থাকিবে।
(২) মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:—
(ক) সরকারের মঞ্জুরি বা অনুদান;
(খ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান;
(গ) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; এবং
(ঘ) অন্য যেকোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।
(৩) তহবিলে অনুদান গ্রহণের পদ্ধতি ও তহবিল পরিচালনা পদ্ধতি বিধি দ্বারা নির্ধারণ করা যাইবে।
