লাইভ
সর্বশেষ
২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬

সপ্তম অধ্যায় — মানব পাচার ও অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তি ও সাক্ষীদের সহায়তা এবং সুরক্ষা ও পুনর্বাসন

ধারা ৫৫শিশু ভিকটিম ও শিশু সাক্ষীর অধিকার রক্ষা

৫৫। (১) ভিকটিম ও সাক্ষীর সুরক্ষা বিষয়ক এই আইনের অন্যান্য বিধানসমূহের সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, মানব পাচার বা অভিবাসী চোরাচালান অপরাধের শিকার শিশু এবং শিশু সাক্ষী লইয়া কাজ করিবার সময় ট্রাইব্যুনালসহ যেকোনো ব্যক্তি উক্ত শিশু বা শিশু সাক্ষীর সর্বোত্তম কল্যাণ এবং অগ্রাধিকারের নীতি প্রয়োগ করিবে এবং শিশু আইন, ২০১৩ (২০১৩ সনের ২৪ নং আইন) ও বাংলাদেশ কর্তৃক স্বাক্ষরিত বিভিন্ন আন্তর্জাতিক দলিলে সন্নিবেশিত নীতিসহ আপাতত বলবৎ এতদ্‌বিষয়ক যেকোনো আইনের বিধানসমূহ অনুসরণ করিবে।

(২) পুলিশ বা সরকার বা এই আইনের বিষয়বস্তু লইয়া কর্মরত কোনো ব্যক্তি শিশুবান্ধব কর্মকর্তার হস্তক্ষেপ বা শিশুবান্ধব প্রক্রিয়া ব্যতীত অন্য কোনোভাবে এই আইনের সহিত সংঘাতে জড়িত শিশু (children in conflict with this law) বা ইহার সংস্পর্শে আসা কোনো শিশু (children in contact with it) লইয়া কাজ করিবে না এবং মানব পাচার বা অভিবাসী চোরাচালানের শিকার কোনো শিশুকে বা ভিকটিম শিশুকে কিশোর উন্নয়ন কেন্দ্রে (development centre) প্রেরণ করা বা আটক রাখা যাইবে না।

সরকারি সাইটে দেখুন