ষষ্ঠ অধ্যায় — 1
ধারা ৪৮বিচারের বিশেষ পদ্ধতি
2[৪৮। 3[১] এই আইনের অধীন মাদকদ্রব্য অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ৫ (পাঁচ) বৎসরের অধিক কারাদণ্ড না হইলে, সংশ্লিষ্ট মামলার বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে নিষ্পন্ন হইবে এবং এইরূপ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির অধ্যায় ২২ এর বিধানাবলি, যতদূর সম্ভব, অনুসরণ করিতে হইবে।]
4[(২) মাদকদ্রব্য সংক্রান্ত মামলার অগ্রাধিকার ও দ্রুত নিষ্পত্তি মাদকদ্রব্য সংক্রান্ত মামলার প্রতিটি গুরুত্বপূর্ণ শুনানি, আদেশ এবং কার্যক্রম যথাযথভাবে লিখিত বা ডিজিটাল রেকর্ড আকারে সংরক্ষণ করিতে হইবে।
৩) মাদকদ্রব্য সংক্রান্ত মামলাসমূহের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য অধিদপ্তরের একটি স্বতন্ত্র মামলা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ সেল থাকিবে।
৪) মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলা পরিচালনা, সাক্ষ্য উপস্থাপন ও যুক্তি তর্ক উপস্থাপনে তৎপর থাকিবে ও নিয়মিত তদারকি করিবেন এবং মামলার অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন প্রতি ৩ (তিন) মাস অন্তর অধিদপ্তরের নিকট প্রেরণ করিবেন।
(৫) সরকার মাদকদ্রব্য সংক্রান্ত মামলা পরিচালনার জন্য প্রশিক্ষিত কৌঁসুলি প্যানেল গঠন করিতে পারিবে।]
- ‘‘মাদকদ্রব্য অপরাধের বিচার’’ শব্দগুলি ‘‘ট্রাইব্যুনাল স্থাপন ও অপরাধের বিচার’’ শব্দগুলির পরিবর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২৬ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত।
- ধারা ৪৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ (২০২০ সনের ২৬ নং আইন) এর ১৬ ধারাবলে প্রতিস্থাপিত।
- বিদ্যমান বিধান উপ-ধারা (১) হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ২০ ধারাবলে সংখ্যায়িত।
- উপ-ধারা (২), (৩), (৪) ও (৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১০১ নং আইন) এর ২০ ধারাবলে সংযোজিত।
