লাইভ
সর্বশেষ
২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে২:৫৫টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর১০:২৭সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার১০:২৬জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, যান চলাচল বন্ধ১০:২৬এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান১০:২৬কামাল উদ্দিন মুক্তি পেলেন, কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি১০:২৬শ্রমিকেরা কাজে না এলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর১০:২৫শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৩:৫৬কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে গান্ধী পরিবার নিয়ে পোস্টে মামলা৩:৫৫গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর৩:৫৫কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চুয়াডাঙ্গা, যশোর ও পল্লবীতে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩
শিশু আইন, ২০১৩

দশম অধ্যায় — বিকল্প পরিচর্যা, ইত্যাদি

ধারা ৮৭অধিদপ্তর কর্তৃক বিকল্প পরিচর্যা ব্যবস্থা প্রতিষ্ঠা

৮৭। অধিদপ্তর এই আইনের অধীন বিকল্প পরিচর্যার নিমিত্ত নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করিবে, যথা :-

(ক) শিশুর যথাযথ পরিচর্যা নিশ্চিত করিবার জন্য তাহার মাতা-পিতা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা, ক্ষেত্রমত, বর্ধিত পরিবারের সদস্যকে কাউন্সেলিংসহ প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদানের জন্য প্রকল্প বা কর্মসূচি গ্রহণ;

(খ) শিশুর বৃত্তিমূলক প্রশিক্ষণ, জীবিকা অর্জনের উপায় নির্ধারণ এবং মাতা-পিতার সহিত পুনঃএকীকরণের লক্ষ্যে কাউন্সেলিংসহ যথাযথ ও যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ;

(গ) দফা (ক) এবং (খ) তে বর্ণিত বিষয়সমূহের বাস্তব অবস্থা ও তথ্যাদি সম্পর্কে নিশ্চিত হইবার জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ।

(ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রাসঙ্গিক অন্য যেকোন পদক্ষেপ গ্রহণ।

সরকারি সাইটে দেখুন