প্রথম অধ্যায় — প্রারম্ভিক
ধারা ১সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন
১। (১) এই আইন শিশু আইন, ২০১৩ নামে অভিহিত হইবে।
(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে এই আইন কার্যকর হইবে।
* এস, আর, ও নং ২৭৫-আইন/২০১৩, দ্বারা ৬ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ মোতাবেক ২১ আগস্ট ২০১৩ খ্রিস্টাব্দ তারিখে উক্ত আইন কার্যকর করা হইয়াছে।
