প্রথম অধ্যায় — প্রারম্ভিক
ধারা ১সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১।(১) এই আইন তথ্য অধিকার আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।
(২) এই আইনের -
(ক) ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতিত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং
(খ) ৮, ২৪ এবং ২৫ ধারা ১লা জুলাই, ২০০৯ তারিখ হইতে কার্যকর হইবে।
