- গাজীপুরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন।
- শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
- বিজিএমইএ ও বিকেএমইএ স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছে।
- মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার স্থগিত করা হয়, যে দিন গাজীপুর ও সাভারে শ্রমিক বিক্ষোভ হয়।
- গাজীপুরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন।
- শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
- বিজিএমইএ ও বিকেএমইএ স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার (১৬ নভেম্বর) স্থগিত করা হয়েছে। ওই দিনই গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। গাজীপুরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। অন্যদিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বিকালে সড়ক অবরোধ করেন একদল শ্রমিক।
আরও পড়ুনভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার: ফকির মাহবুব আনামমজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো। কার আদেশে সভাটি স্থগিত করা হলো তা জানতে চেয়ে রাইসা আফরোজের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, সকাল আটটার দিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাকে ফোনে সভা স্থগিতের বিষয়টি অবহিত করেন। আনোয়ার হোসাইনের অসুস্থতা ছাড়াও চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, মজুরি বোর্ড সরকারি প্রতিষ্ঠান, সেখানে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের সভায় মজুরি প্রস্তাব দেওয়ার জন্য তারা শতভাগ প্রস্তুত ছিলেন এবং মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করতে আগ্রহী।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৭টি এবং সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও দুটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানানো হয়েছে। মালিকপক্ষ জানায়, দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের প্রস্তুতি নিতে সুবিধা হবে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, ডয়চে ভেলে, ইত্তেফাক, চ্যানেল ২৪, প্রথম আলো





