লগইন
সর্বশেষ
১১:৪৮পৃথিবীর সঙ্গে অন্য গ্রহের সংঘর্ষের সম্ভাবনা কতটা, জানালেন বিজ্ঞানীরা১১:৪৮পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত১১:৪৮জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদ১১:৪৭স্পেনের ৪৩ ম্যাচ অপরাজিত রেকর্ড ভাঙল ১০ জনের ইংল্যান্ড১১:৪৭বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের শঙ্কা১১:৪৭গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ১৩ কারখানা বন্ধ৬:০০সেনাবাহিনীতে বড় রদবদল, ৭ মেজর জেনারেলকে নতুন দায়িত্ব২:১৩ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা৯:০২সালথা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনের পদত্যাগ৯:০২এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে আবারও হত্যার হুমকি১১:৪৮পৃথিবীর সঙ্গে অন্য গ্রহের সংঘর্ষের সম্ভাবনা কতটা, জানালেন বিজ্ঞানীরা১১:৪৮পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত১১:৪৮জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদ১১:৪৭স্পেনের ৪৩ ম্যাচ অপরাজিত রেকর্ড ভাঙল ১০ জনের ইংল্যান্ড১১:৪৭বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের শঙ্কা১১:৪৭গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ১৩ কারখানা বন্ধ৬:০০সেনাবাহিনীতে বড় রদবদল, ৭ মেজর জেনারেলকে নতুন দায়িত্ব২:১৩ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা৯:০২সালথা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনের পদত্যাগ৯:০২এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে আবারও হত্যার হুমকি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ · ১ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা

পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন অপর আরোহী।

ড
ডেস্ক রিপোর্ট১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম · পড়তে ১ মিনিট · 👁 ৪ বার পঠিত
পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত
গ্রাফিক: কালারস অব বাংলাদেশ
এক নজরে
  • এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হয়েছেন।
  • সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
  • তবে নিহত যুবক সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মূল তথ্য
  • পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী যুবক নিহত
  • মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত
  • নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায়
  • বাসচালক পালিয়ে গেছেন, তদন্তের কথা জানিয়েছে পুলিশ

চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত যুবক সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে শহর থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান এবং অপর আরোহী গুরুতর আহত হন।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজন মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজন গুরুতর আহত ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন।

এএসআই বেলাল উদ্দিন আরও জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · জাতীয় বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য

আরও জাতীয়

সব দেখুন →