- শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- নিহত লুৎফুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার ইকানিদা দিঘলী গ্রামের বাসিন্দা।
- তিনি ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত আলী ফিলিং স্টেশনে কাজ করতেন।
- শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় দুর্ঘটনা
- নিহত লুৎফুর রহমান (৩৯) সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা
- তিনি ছাতকের আলী ফিলিং স্টেশনে কাজ করতেন
- পিকআপ জব্দ, চালক পলাতক
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার ইকানিদা দিঘলী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমতিনি ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে অবস্থিত আলী ফিলিং স্টেশনে কাজ করতেন। তার স্ত্রী ও এক বছর বয়সী যমজ দুই ছেলে রয়েছে।
লুৎফুরের মামা ওবায়দুল হক জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোদরতুপি গ্রামে তার শ্বশুরবাড়ি। শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে চৌকা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপের চালক পালিয়ে গেছেন। তবে পিকআপটি জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, প্রথম আলো





