- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, এটি পরীক্ষামূলক সংযোগ।
- আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ১২০০ মেগাওয়াট সরবরাহের আশা।
- দুটি ইউনিট চালু হলে মোট উৎপাদনক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট।
- মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, এটি পরীক্ষামূলক সংযোগ।
- আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ১২০০ মেগাওয়াট সরবরাহের আশা।
- দুটি ইউনিট চালু হলে মোট উৎপাদনক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে এই সংযোগ শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসংযোগ শুরুর পর বিকেল সাড়ে চারটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের জন্য বড় খবর। তিনি আরও বলেন, এই পরীক্ষা চলবে—বিদ্যুৎ সরবরাহ আস্তে আস্তে কমবে ও বাড়বে।
মন্ত্রী জানান, ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ১২০০ মেগাওয়াটে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম গ্রিড সংযোগ কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এরপর ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রতিটি ধাপে টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্য যাচাই করা হবে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান জানান, জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ দেওয়া মানে চূড়ান্ত বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু নয়। এটি মূলত গ্রিডের সঙ্গে বিদ্যুতের সামঞ্জস্য যাচাইয়ের একটি কারিগরি পরীক্ষা। ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবায়নের পথে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেল।
যদিও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হলে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) এম মইনুল ইসলাম, বিএইআরএ চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: ইত্তেফাক, প্রথম আলো, বাংলা ট্রিবিউন





