- বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
- উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- ওসি খালিদ মনসুর জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে।
- বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে উত্তরা থেকে আটক
- উত্তরা পশ্চিম থানার ওসি তথ্য নিশ্চিত করেছেন
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডে মামলা রয়েছে
- নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য
ঢাকার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনপাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর বেড়া থানার ওসি প্রত্যাহারওসি খালিদ মনসুর জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এবং টানা ১০ বছর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আটকের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে নুরুল ইসলাম নাহিদ ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে, পুলিশ যাওয়ার কিছুক্ষণ আগে তাদের বাসায় কিছু লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা-পয়সা ও গহনা নিয়ে গেছেন। এ বিষয়ে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছু জানেন না বলে ভিডিওতে শোনা যায়।
তথ্যসূত্র: বিবিসি বাংলা, প্রথম আলো, আজকের পত্রিকা, চ্যানেল ২৪, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, জাগো নিউজ





