- ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
- চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে বিএনপি নেতা শামসুল আলমের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।
- মামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে আগুন ও ককটেল বিস্ফোরণ
- চট্টগ্রামে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, যুবলীগ-ছাত্রলীগের তিনজন গ্রেপ্তার
- রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ ও মোহাম্মদপুরে ট্রাকে আগুন, আহত ৪
- বসুন্ধরা ও উত্তরখানে অভিযানে ককটেল উদ্ধার, আটক ৩
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে সড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমচট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে বিএনপি নেতা শামসুল আলমের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তানজিরুল হক চৌধুরী (৪০), অনিক দত্ত (৩০) এবং মো. শাহাব উদ্দিন (২৯)।
মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাকলিয়ার কয়লার পুল এলাকা থেকে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি খাতুনগঞ্জের এমইবি গ্রুপ অব কোম্পানির কার্যালয়ের সামনে পৌঁছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে মিছিলকারীরা ওই কার্যালয়ে ঢুকে প্লাস্টিকের পার্টিশন গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। প্রতিষ্ঠানটির অভিযোগ, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে দুপুর ১টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা আশপাশের গলি দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশ তানজিরুল ও অনিককে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাকলিয়ার রাজাখালী ফায়ার সার্ভিসের সামনে ১৪ নম্বর গলি থেকে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগর এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণ এবং মোহাম্মদপুরে একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এসব ঘটনায় এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর বসুন্ধরা ও উত্তরখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণের প্রস্তুতি ও হামলার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: জাগো নিউজ, ঢাকা পোস্ট, ইত্তেফাক, বাংলা ট্রিবিউন, প্রথম আলো, আজকের পত্রিকা, চ্যানেল ২৪





