- এতে ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
- শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে টহল দিচ্ছিল।
- শুক্রবার ভোর ৫টার দিকে বারইয়ারহাটে দুর্ঘটনা ঘটে
- আহতরা জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্য
- দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
- বাসটি জব্দ হলেও চালক পালিয়ে গেছেন
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল ভ্যানে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমপুলিশ সূত্রে জানা গেছে, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে টহল দিচ্ছিল। এ সময় সোহাগ এলিট পরিবহনের একটি বাস পেছন থেকে টহল গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা পুলিশ সদস্যরা আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন এবং কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত। তাঁদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন এবং তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, প্রথম আলো, জাগো নিউজ





