- তাকে শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জরুরি ভিত্তিতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
- এর আগে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
- সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।
- মাতিয়া বানু শুকু দীর্ঘদিন ক্যানসারে ভুগছেন
- শনিবার সকাল ৭টায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়
- অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় অবস্থার অবনতি
- তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু
নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জরুরি ভিত্তিতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুনমিস ইউনিভার্সে মাহির শাড়িতে মা ও মাতৃভূমির গল্পসংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় মাতিয়া বানু শুকুকে আইসিইউতে নিতে হয়েছে।
জানা গেছে, মাতিয়া বানু শুকু দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ক্যানসার শরীরে ছড়িয়ে পড়ায় তার শারীরিক অবস্থা জটিল হয়েছে।
মাতিয়া বানু শুকু লেখক ও নির্মাতা হিসেবে পরিচিত। তার নির্মিত বহু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। নাট্যকার হিসেবেও তিনি খ্যাতি লাভ করেছেন। তার নির্মিত ‘লাল মোরগের ঝুটি’ উল্লেখযোগ্য।
তথ্যসূত্র: জাগো নিউজ, বাংলা ট্রিবিউন





