- শনিবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
- মাফিজুর রহমান তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
- শনিবার রাত ১০টার দিকে তেরখাদার উত্তর মোকামপুর এলাকায় গুলির ঘটনা ঘটে
- মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন
- মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে
- গুলিবিদ্ধ মাফিজুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
খুলনার তেরখাদা উপজেলায় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মাফিজুর রহমান তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের স মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ মাফিজুর রহমানের বাঁ হাত, ডান পা ও বাঁ পাঁজরের নিচে গুলি লেগেছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কার্যক্রম চলছে।
এদিকে গত এক মাসে খুলনায় অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিতে ৯ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে গত এক মাসে ৯টি হত্যাকাণ্ডের ৫টি ঘটেছে খুলনা নগরে। বাকি চারটির মধ্যে তিনটি রূপসা উপজেলায় ও একটি ডুমুরিয়ায়।
তথ্যসূত্র: প্রথম আলো, ইত্তেফাক, বাংলা ট্রিবিউন, আজকের পত্রিকা, চ্যানেল ২৪, ঢাকা পোস্ট





