- অজ্ঞাত একটি বিদেশি নম্বর থেকে পাঠানো বার্তায় তাঁকে গ্রেপ্তার অভিযান বন্ধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়।
- এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
- জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে এসব হুমকিবার্তা পাঠানো হয়।
- জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি
- হুমকিদাতা নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়েছেন
- ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে হুমকিবার্তা পাঠানো হয়
- নিরাপত্তা চেয়ে ওসি থানায় সাধারণ ডায়েরি করেছেন
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত একটি বিদেশি নম্বর থেকে পাঠানো বার্তায় তাঁকে গ্রেপ্তার অভিযান বন্ধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমজিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে এসব হুমকিবার্তা পাঠানো হয়। একটি বার্তায় ওই ব্যক্তি উল্লেখ করেন, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।
আরেকটি বার্তায় লেখা হয়, তোর পরিবার শেষ করে দেব, তোর বংশ শেষ করে দেব, কাফনের কাপড় রেডি রাখিস, নাইলে রাস্তায় পড়ে থাকবি।
পুলিশ জানায়, হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়েছেন।
ওসি আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, আমি ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছি, এমন অভিযোগ তুলে বিদেশি নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপের একটি আইডি থেকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি। এই হুমকির ঘটনার পর নিজের নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। এমন হুমকিতে আমি ভীত না।
তথ্যসূত্র: জাগো নিউজ, প্রথম আলো, ইত্তেফাক





