- দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হয়।
- প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করেন অভিভাবক।
- ঘটনার সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- যশোরের ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
- দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হয়।
- প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করেন অভিভাবক।
- ঘটনার সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- ১১ শিক্ষক থানায় অভিযোগ দিলে অভিভাবক ইউনুস আলীকে আটক করে পুলিশ।
যশোরের ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করেছেন এক অভিভাবক। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমঘটনার একটি সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ভিডিওটি ভাইরালের পর তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে বিদ্যালয়টির ১১ শিক্ষক থানায় অভিযোগ দিলে অভিযুক্ত অভিভাবককে আটক করে পুলিশ। আটক ইউনুস আলী শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত চলছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, চ্যানেল ২৪, জাগো নিউজ





