- কারখানা থেকে বেতন নিয়ে ফিরছিলেন আবু ইউসুফ, পথে ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে আহত করা হয়।
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
- পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে; মামলার প্রক্রিয়া চলছে।
- ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
- কারখানা থেকে বেতন নিয়ে ফিরছিলেন আবু ইউসুফ, পথে ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে আহত করা হয়।
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
- পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে; মামলার প্রক্রিয়া চলছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে পথচারী আবু ইউসুফ (২৫) কুপিয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমনিহত আবু ইউসুফ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মফিজুল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার তক্কার মাঠ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন। আট মাস আগে নাহিদা ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। স্ত্রী নাহিদা সাত মাসের অন্তঃসত্ত্বা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও কৃষক দল নেতা জুয়েল আরমানের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মঙ্গলবার মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন পান জুয়েল আরমান। পরে জুয়েল আরমানের নেতৃত্বে রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এ সময় কারখানা থেকে বেতন নিয়ে বাড়িতে ফিরছিলেন আবু ইউসুফ। পথে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখে মোবাইলে তা ধারণ করতে গেলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত আবু ইউসুফের স্ত্রী নাহিদা ইসলাম প্রথম আলোকে বলেন, তার স্বামী কোনো গ্রুপিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না। বাসা থেকে কারখানা, আবার কারখানা থেকে বাসা—এভাবেই তার দিন কাটত। তিনি স্বামী হত্যার বিচার চান।
বিএনপি নেতা দেলোয়ার হোসেনের অভিযোগ, গত ২০ জুন রাতে জুয়েল আরমান তাকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় করা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং পিবিআই এটি তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে তিনি জামিন পান। রাতে জুয়েল আরমান তার লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় ভিডিও ধারণ করতে গেলে পথচারী আবু ইউসুফকে কুপিয়ে হত্যা করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, দুই পক্ষের বিরোধের জেরে রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা হয়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে আবু ইউসুফের ওপর হামলা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তথ্যসূত্র: প্রথম আলো, চ্যানেল ২৪





