লগইন
সর্বশেষ
১০:০১শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম১০:০১বিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ১০:০১২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল১০:০০হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ দুই১০:০০কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত১:৫৪মিস ইউনিভার্সে মাহির শাড়িতে মা ও মাতৃভূমির গল্প১:৫৪ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭১:৫৪ব্যাংক পর্ষদে এমপি-মন্ত্রী নিষিদ্ধ করার উদ্যোগ, মেয়াদ কমছে ৬ বছরে১:৫৪মেসি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমএলএসে১:৫৩বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই১:৫৩সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩১:৫৩গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন১০:০১শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম১০:০১বিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ১০:০১২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল১০:০০হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ দুই১০:০০কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত১:৫৪মিস ইউনিভার্সে মাহির শাড়িতে মা ও মাতৃভূমির গল্প১:৫৪ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭১:৫৪ব্যাংক পর্ষদে এমপি-মন্ত্রী নিষিদ্ধ করার উদ্যোগ, মেয়াদ কমছে ৬ বছরে১:৫৪মেসি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমএলএসে১:৫৩বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই১:৫৩সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩১:৫৩গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী

ফিফা সভাপতি নির্বাচনে ফিলিপ দিয়ালোকে সমর্থন জার্মানি ও নেদারল্যান্ডসের

ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোকে সমর্থন জানিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। উয়েফাও তার পাশে থাকার কথা জানিয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট১৯ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম · পড়তে ১ মিনিট · 👁 ১৪ বার পঠিত
ফিফা সভাপতি নির্বাচনে ফিলিপ দিয়ালোকে সমর্থন জার্মানি ও নেদারল্যান্ডসের
ছবি: dhakamail.com
এক নজরে
  • জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ দিয়ালোর সঙ্গে বৈঠকের পর এই সমর্থনের কথা জানান।
  • নয়েনডর্ফ বলেন, ফিলিপ দিয়ালো ফুটবলের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করেন এবং আসন্ন বছরগুলোয় খেলাটির সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
  • জার্মান ফুটবলের প্রধান আন্তর্জাতিক ফুটবলে দিয়ালোর অভিজ্ঞতা এবং ইউরোপীয় ফুটবল অঙ্গনে তার গ্রহণযোগ্যতার কথাও উল্লেখ করেন।
মূল তথ্য
  • ফিফা সভাপতি পদে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়ান্নি ইনফান্তিনো
  • তার বিপক্ষে প্রার্থী ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো
  • দিয়ালোকে সমর্থন জানিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের ফুটবল সংস্থা
  • উয়েফাও দিয়ালোর প্রতি সমর্থন জানিয়েছে

ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোকে সমর্থন জানিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ দিয়ালোর সঙ্গে বৈঠকের পর এই সমর্থনের কথা জানান।

আরও পড়ুনবিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ

নয়েনডর্ফ বলেন, ফিলিপ দিয়ালো ফুটবলের প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করেন এবং আসন্ন বছরগুলোয় খেলাটির সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

জার্মান ফুটবলের প্রধান আন্তর্জাতিক ফুটবলে দিয়ালোর অভিজ্ঞতা এবং ইউরোপীয় ফুটবল অঙ্গনে তার গ্রহণযোগ্যতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে দিয়ালোর দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ বর্তমান ফিফা সভাপতির অবস্থানের চেয়ে স্পষ্টতই আলাদা।

ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্বে পরিবর্তন চায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তারাও ইতোমধ্যে দিয়ালোর প্রতি সমর্থন জানিয়েছে। নেদারল্যান্ডসের ফুটবল অ্যাসোসিয়েশনও তাকে সমর্থনের কথা জানিয়েছে।

এর আগে বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার স্বত্ব নিয়ে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। তার সেই উদ্যোগ শেষ পর্যন্ত ভেস্তে যায়। এরপর থেকে তাকে নিয়ে ফুটবলবিশ্বে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং পদত্যাগের দাবিও উঠেছে একাধিকবার।

তবে সুইস এই ফুটবল প্রশাসক দাবি করে আসছেন, বিশ্বজুড়ে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছ থেকে তার ব্যাপক সমর্থন রয়েছে। তিন দফায় ফিফার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · খেলা বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য

আরও খেলা

সব দেখুন →