· বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ ·
লাইভ
সর্বশেষ
৬:১৩নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ৬:১২চট্টগ্রামে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু১১:৪৭ইতালিসহ ইউরোপের হাজারো স্কুলে বোমা হুমকি, তদন্ত চলছে১১:৪৭মিস ইউনিভার্সে সামিরা খান মাহিকে ভোট দেওয়ার আহ্বান১১:৪৭ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫১১:৪৬বিআরটি বাতিল নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন, ২৮০০ কোটি টাকা খরচের পর সিদ্ধান্ত১১:৪৬কুষ্টিয়ার দৌলতপুরে কাফনের কাপড় ও চিরকুট দিয়ে হুমকি, আতঙ্ক১১:৪৬ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত১১:৪৫হামজার গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ১১:৪৫ডেমরায় বাকপ্রতিবন্ধী শিশু হত্যা: প্রতিবেশী আরিফ গ্রেপ্তার৬:১৩নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ৬:১২চট্টগ্রামে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু১১:৪৭ইতালিসহ ইউরোপের হাজারো স্কুলে বোমা হুমকি, তদন্ত চলছে১১:৪৭মিস ইউনিভার্সে সামিরা খান মাহিকে ভোট দেওয়ার আহ্বান১১:৪৭ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫১১:৪৬বিআরটি বাতিল নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন, ২৮০০ কোটি টাকা খরচের পর সিদ্ধান্ত১১:৪৬কুষ্টিয়ার দৌলতপুরে কাফনের কাপড় ও চিরকুট দিয়ে হুমকি, আতঙ্ক১১:৪৬ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত১১:৪৫হামজার গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ১১:৪৫ডেমরায় বাকপ্রতিবন্ধী শিশু হত্যা: প্রতিবেশী আরিফ গ্রেপ্তার

শোকজ ও মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুজনকে শোকজ দেওয়া হয়েছে এবং শাহবাগ থানায় মামলা হয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট১১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম · পড়তে ১ মিনিট · 👁 ৫ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত
ছবি: চ্যানেল ২৪
এক নজরে
  • একই ঘটনায় গতকাল এক কর্মচারীকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
  • দুজনকেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
  • আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মূল তথ্য
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী সাময়িক বরখাস্ত
  • এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহকেও বরখাস্ত করা হয়েছে
  • ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে এক চালক আহত হন
  • শাহবাগ থানায় মামলা হয়েছে, প্রশাসন নাশকতার বিরুদ্ধে সতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় গতকাল এক কর্মচারীকে সাময়িক বরখাস্তের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুজনকেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আরও পড়ুনচট্টগ্রামে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী। গতকাল সাময়িক বরখাস্ত করা হয় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

গতকাল মঙ্গলবার বেলা ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটে। এতে সোহেল (৩৬) নামের এক প্রাইভেট কারচালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে আরও দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তথ্যসূত্র: প্রথম আলো, জাগো নিউজ, চ্যানেল ২৪, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · জাতীয় বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য