লগইন
সর্বশেষ
১০:০১শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম১০:০১বিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ১০:০১২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল১০:০০হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ দুই১০:০০কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত১:৫৪মিস ইউনিভার্সে মাহির শাড়িতে মা ও মাতৃভূমির গল্প১:৫৪ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭১:৫৪ব্যাংক পর্ষদে এমপি-মন্ত্রী নিষিদ্ধ করার উদ্যোগ, মেয়াদ কমছে ৬ বছরে১:৫৪মেসি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমএলএসে১:৫৩বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই১:৫৩সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩১:৫৩গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন১০:০১শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম১০:০১বিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ১০:০১২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল১০:০০হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ দুই১০:০০কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত১:৫৪মিস ইউনিভার্সে মাহির শাড়িতে মা ও মাতৃভূমির গল্প১:৫৪ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭১:৫৪ব্যাংক পর্ষদে এমপি-মন্ত্রী নিষিদ্ধ করার উদ্যোগ, মেয়াদ কমছে ৬ বছরে১:৫৪মেসি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমএলএসে১:৫৩বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই১:৫৩সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩১:৫৩গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী রেঞ্জ ডিআইজি

মাদকের টাকায় হাত না দিতে ৭১ ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। এ বিষয়ে রেঞ্জের ৭১ থানার ওসিদের শপথ করিয়েছেন তিনি।

ড
ডেস্ক রিপোর্ট১৮ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পিএম · পড়তে ১ মিনিট · 👁 ১৫ বার পঠিত
মাদকের টাকায় হাত না দিতে ৭১ ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি
ছবি: চ্যানেল ২৪
এক নজরে
  • এ বিষয়ে রেঞ্জের ৭১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে শপথ করানো হয়েছে।
  • বুধবার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
  • ডিআইজি বলেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
মূল তথ্য
  • রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে মাদকের টাকায় হাত না দেওয়ার শপথ করানো হয়েছে
  • মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না, রুট পুরোপুরি নির্মূলের লক্ষ্য: ডিআইজি
  • পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি
  • বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। এ বিষয়ে রেঞ্জের ৭১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে শপথ করানো হয়েছে। বুধবার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

ডিআইজি বলেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করাই লক্ষ্য। তিনি জানান, ওসিদের এ বিষয়ে ওয়াদা করানো হয়েছে।

মীর আশরাফ আলী বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে আলাদা করে দেখার সুযোগ নেই। পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।

সাংবাদিকদের উদ্দেশে ডিআইজি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। ভালো কাজগুলো তুলে ধরতে হবে। সাংবাদিকেরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরার আহ্বান জানান তিনি।

বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাসা থেকে শুরু করে রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত সহজ হবে। যেসব মামলা তদন্ত করে রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে।

এ সময় পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান, প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, আরজুমা আকতার, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা, চ্যানেল ২৪

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · জাতীয় বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য

আরও জাতীয়

সব দেখুন →