- দুটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত যুবকরা চারটি পেট্রোল বোমা ছুড়ে দেয়; দুটি বিস্ফোরিত হয়, দুটি হয়নি।
- বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন আগুন নিভিয়ে ফেলেন; কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
- পুলিশ স্বপ্রণোদিত হয়ে সাধারণ ডায়েরি করেছে; ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে গ্রহণ করা হবে।
- বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় হামলা হয়।
- দুটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত যুবকরা চারটি পেট্রোল বোমা ছুড়ে দেয়; দুটি বিস্ফোরিত হয়, দুটি হয়নি।
- বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন আগুন নিভিয়ে ফেলেন; কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
- পুলিশ স্বপ্রণোদিত হয়ে সাধারণ ডায়েরি করেছে; ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা বাজারে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন অজ্ঞাত যুবক বোমা নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে সরে পড়ে।
আরও পড়ুনপাগলা মসজিদের তহবিলে ১৩৩ কোটি টাকা, দানবাক্সে রেকর্ড ৫১ বস্তাগ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্ট্যাচার্জ জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত পৌনে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবক ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়ে দেয়। এর মধ্যে একটি ব্যাংকের প্রধান দরজায় এবং আরেকটি সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। বাকি দুটি বোমা বিস্ফোরিত হয়নি।
বিস্ফোরণের পর ব্যাংকের প্রধান দরজার সামনে আগুন ধরে যায়। বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে থানা কর্তৃপক্ষ জানিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে।
শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্ট্যাচার্জ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে। বর্তমানে শাখাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করেও দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। নতুন মুন্সীরহাট এলাকায় জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, জাগো নিউজ, চ্যানেল ২৪





