- তিনি বলেছেন, বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খুঁজতে এআই ব্যবহার করতে পারবেন, তবে রায়ের কার্যকরী অংশ (অপারেটিভ পার্ট) সংশ্লিষ্ট বিচারককে অবশ্যই নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে।
- বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।
- শনিবার চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে এক অভিভাষণে প্রধান বিচারপতি এ কথা বলেন।
- রায়ের অপারেটিভ অংশ বিচারককে নিজ হাতে ও নিজস্ব বিবেচনায় লিখতে হবে
- চট্টগ্রাম বিভাগের ১১ জেলার বিচারকদের উদ্দেশে অভিভাষণ
- মাদক ও অস্ত্র মামলায় জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ
- এজলাসে সামাজিক যোগাযোগমাধ্যম ও মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে
রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খুঁজতে এআই ব্যবহার করতে পারবেন, তবে রায়ের কার্যকরী অংশ (অপারেটিভ পার্ট) সংশ্লিষ্ট বিচারককে অবশ্যই নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমশনিবার চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে এক অভিভাষণে প্রধান বিচারপতি এ কথা বলেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রধান বিচারপতি বলেন, বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, একজন বিচারকের আচরণ শুধু আদালতের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও তাঁর আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিচারকদের অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি। এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মুঠোফোন বহন থেকে বিরত থাকতে নির্দেশনা দেন তিনি।
আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, অকারণে দীর্ঘ সময় গ্রহণের প্রবণতা পরিহার করতে হবে এবং শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। আদালতের সময় অত্যন্ত মূল্যবান এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে গতি আনতে হবে।
অনুষ্ঠানে ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিনসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাঁদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।
তথ্যসূত্র: ইত্তেফাক, জাগো নিউজ, প্রথম আলো, বাংলা ট্রিবিউন





