লগইন
সর্বশেষ
১০:০১শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম১০:০১বিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ১০:০১২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল১০:০০হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ দুই১০:০০কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত১:৫৪মিস ইউনিভার্সে মাহির শাড়িতে মা ও মাতৃভূমির গল্প১:৫৪ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭১:৫৪ব্যাংক পর্ষদে এমপি-মন্ত্রী নিষিদ্ধ করার উদ্যোগ, মেয়াদ কমছে ৬ বছরে১:৫৪মেসি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমএলএসে১:৫৩বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই১:৫৩সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩১:৫৩গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন১০:০১শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম১০:০১বিসিবির সাত শহরে ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ১০:০১২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম ইকবাল১০:০০হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ দুই১০:০০কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবি কর্মচারী আহত১:৫৪মিস ইউনিভার্সে মাহির শাড়িতে মা ও মাতৃভূমির গল্প১:৫৪ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৭১:৫৪ব্যাংক পর্ষদে এমপি-মন্ত্রী নিষিদ্ধ করার উদ্যোগ, মেয়াদ কমছে ৬ বছরে১:৫৪মেসি টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমএলএসে১:৫৩বাহরাইনে ইরানের হামলায় শিল্প স্থাপনায় আগুন, হতাহত নেই১:৫৩সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩১:৫৩গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি ছাড়ার নির্দেশকে কেন্দ্র করে উত্তেজনা

বৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম

রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে চাকরি ছাড়ার নির্দেশকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, বহিরাগতরা ডিএমডি টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট২১ নভেম্বর ২০২৬, ৯:১১ পিএম · পড়তে ২ মিনিট · 👁 ১২ বার পঠিত · 🔥 ট্রেন্ডিং
বৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি টিপু আলম
গ্রাফিক: কালারস অব বাংলাদেশ
এক নজরে
  • অনলাইন বিভাগের প্রধানকে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত।
  • বহিরাগতরা ডিএমডি টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করার অভিযোগ।
  • নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে; তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
মূল তথ্য
  • শনিবার বেলা ৩টার দিকে মহাখালীতে বৈশাখী টিভির কার্যালয়ে ঘটনা ঘটে।
  • অনলাইন বিভাগের প্রধানকে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত।
  • বহিরাগতরা ডিএমডি টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করার অভিযোগ।
  • নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে; তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে শনিবার বেলা তিনটার দিকে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয় বলে জানিয়েছেন কর্মীরা।

আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

প্রতিষ্ঠানটির কর্মীদের অভিযোগ, অভ্যন্তরীণ বিরোধের জেরে একদল বহিরাগত কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এতে টেলিভিশনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, অজ্ঞাতনামা বহিরাগত ব্যক্তিরা বিশৃঙ্খলা করছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিরাপত্তার স্বার্থে ডিএমডি টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওসি আরও জানান, টিপু আলম মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলা রয়েছে। কোতোয়ালি থানার ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কোতোয়ালি থানার কর্মকর্তারাও ঘটনাস্থলে এসেছেন।

প্রতিষ্ঠানটির এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে বেলা দুইটার দিকে চাকরি ছেড়ে দিতে বলেন ডিএমডি টিপু আলম। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে নাহিয়ান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ডেকে আনেন বলে অভিযোগ করেন ওই কর্মী।

তবে চাকরি ছাড়ার নির্দেশনা নিয়ে বিরোধের বিষয়টি অস্বীকার করেছেন অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ান। তিনি জানান, চাকরি ছাড়ার জন্য যখন মানবসম্পদ বিভাগে (এইচআর) যান, তার পাঁচ মিনিটের মধ্যে হামলা হয়। তিনি হামলার বিষয়ে কিছু জানেন না এবং তাঁর সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর যোগাযোগ নেই।

বৈশাখী টিভির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন বলেন, নাহিয়ান তাঁর সামনেই বসা ছিলেন এবং তারা কথা বলছিলেন। এ সময় কিছু লোক অফিসে ঢুকে হট্টগোল ও স্লোগান দিতে থাকে। এর মধ্যে পুলিশ কল করা হয়, পরে পুলিশ এসে সব পক্ষের সঙ্গে বৈঠক করেন এবং ডিএমডিকে নিয়ে চলে যান।

তথ্যসূত্র: আজকের পত্রিকা, ইত্তেফাক, প্রথম আলো, বাংলা ট্রিবিউন, জাগো নিউজ

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · জাতীয় বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য

আরও জাতীয়

সব দেখুন →