- দণ্ডপ্রাপ্তরা হলেন মো. নান্না, মো. জাফর ও কবির।
- প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড।
- ২০১৩ সালের ২৮ জানুয়ারি ধর্ষণের ঘটনা ঘটে, মামলা হয় ওই বছরই।
- বরগুনা জেলা ও দায়রাজজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান রায় দেন।
- দণ্ডপ্রাপ্তরা হলেন মো. নান্না, মো. জাফর ও কবির।
- প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড।
- ২০১৩ সালের ২৮ জানুয়ারি ধর্ষণের ঘটনা ঘটে, মামলা হয় ওই বছরই।
বরগুনায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা ও দায়রাজজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এই আদেশ দেন। ঘটনার ১৩ বছর পর এই রায় এল।
আরও পড়ুনশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমদণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার নুরু মাঝির ছেলে মো. নান্না, শিয়ালিয়া এলাকার ইউছুফ মৃধার ছেলে মো. জাফর এবং ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকার রুস্তুমের ছেলে কবির। আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঘটনার সময় বরগুনা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে আসা-যাওয়ার পথে অভিযুক্তরা তাকে কু-প্রস্তাব দিত। ২০১৩ সালের ২৮ জানুয়ারি রাতে বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে অভিযুক্তরা তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে ওই বছর বরগুনা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর পর আদালতের বিচার বিশ্লেষণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বরগুনা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ, ঢাকা পোস্ট, চ্যানেল ২৪





