· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · যশোর জেলা

শার্শা

Sharsha

শার্শা উপজেলা বাংলাদেশের যশোর জেলার একটি প্রশাসনিক এলাকা।

শার্শা উপজেলা পরিষদ কার্যালয়,উপজেলা ভুমি অফিস,শিক্ষা অফিস,শার্শা মডেল প্রাইমারি স্কুল,শার্শা পাইলট হাইস্কুল সহ বিভিন্ন সরকারি,আধা-সরকারি ও বেসরকারি অফিস এই উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত।

এছাড়াও শার্শা উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে বড় স্থলবন্দর (বেনাপোল স্থলবন্ধর) এবং দেশের প্রথম শ্রেণির পৌরসভা বেনাপোল পৌরসভা এই উপজেলার অন্তর্গত।

বেসরকারি ভারী শিল্পপ্রতিষ্ঠান হিসাবে এই উপজেলাতে আফিল জুট উইভিং মিলস লিঃ নামের একটি জুট মিল ও আফিল এগ্রো লিঃ নামে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।