· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · নীলফামারী জেলা

ডোমার

Domar

ডোমার বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলা ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এটি রংপুর বিভাগের আওতাধীন নীলফামারী জেলার ৬টি উপজেলার একটি এবং জেলার সীমান্তবর্তী দুটি উপজেলার একটি উপজেলা। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা, দক্ষিণে নীলফামারী সদর উপজেলা, পূর্বে ডিমলা ও জলঢাকা উপজেলা এবং পশ্চিমে দেবীগঞ্জ উপজেলা।

ডোমার উপজেলার আ়তন ২৫০.৮৪ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উপজেলার জনসংখ্যা ২,৪৯,৪২৯ জন এবং স্বাক্ষরতার হার ৪৮.৩%।

ব্রিটিশ শাসনামলে ১৮৭৫ সালে ডোমার থানা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৪ সালে ডোমার থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ডোমারের সংসদীয় আসন নীলফামারী-১। ডিমলা ও ডোমার উপজেলা নিয়ে গঠিত এ আসনটি জাতীয় সংসদে ১২ নং আসন হিসেবে চিহ্নিত।