দোহার বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত সর্বদক্ষিণের উপজেলা। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় ঢাকা জেলার সবচেয়ে ছোট উপজেলা হিসেবেও পরিচিত (১২১.৪১ বর্গ কিলোমিটার)। দোহার থানা ১৯১৭ সালের ১৫ই জুলাই প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন দোহার গ্রামের বাসিন্দা শ্রীমান সুরেন্দ্রনাথ ব্যানার্জির একান্ত প্রচেষ্টায় দোহার থানা প্রতিষ্ঠিত হয়। একই বছরের ২১শে সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পর ১৯১৮ সালের পহেলা জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে তৎকালীন দোহার থানার কার্যক্রম শুরু হয়।
