· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · ঢাকা জেলা

ধামরাই

Dhamrai

ধামরাই উপজেলা বাংলাদেশের ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা। আয়তনে এ উপজেলা ঢাকা জেলার সবথেকে বড় উপজেলা। ধামরাইয়ের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। মুঘল ও ব্রিটিশ আমলে মসলিন ও কাঁসা শিল্পের জন্য ধামরাই প্রসিদ্ধ ছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের শেষ মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের জন্ম ধামরাই উপজেলার বালিয়া গ্রামে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা যা স্থানীয়ভাবে "যশোমাধব দেবের রথযাত্রা" নামে পরিচিত ধামরাইয়ের চারশো বছরের ঐতিহ্য। ঢাকা শহরের খুবই নিকটে অবস্থান করায় এই উপজেলায় দ্রুত শিল্পায়ন হচ্ছে।

ধামরাই বর্তমানে ঢাকা-২০ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত,বাংলাদেশের মুক্তিযুদ্ধে উপজেলাটি ২নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।

ঢাকা জেলার অন্য উপজেলা