· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
জেলা · খুলনা বিভাগ

মাগুরা

Magura

মাগুরা জেলার ৪টি উপজেলা

মাগুরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। এটি খুলনা বিভাগের একটি জেলা। সড়ক পথে ঢাকা (বাংলাদেশের রাজধানী) থেকে মাগুরার দূরত্ব ১৬৮.৫ কিলোমিটার।

ইতিহাস

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা। ১৭৮৬ সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত জেলা যশোর। কিন্তু একজন জেলা কর্মকর্তার পক্ষে এ বৃহৎ জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজ করা অসম্ভব হয়ে পড়ে। মুলত মগ জলদস্যুদের হাত থেকে এ জেলার উত্তরাঞ্চলের জন সাধারণকে রক্ষা করার জন্যই ১৮৪৫ সালে যশোর জেলার প্রথম মহকুমা করা হয় মাগুরাকে। মহকুমা গঠন করার পর প্রথম মহকুমা অফিসার হিসেবে আসেন মিঃ ককবার্গ। মহকুমা হবার আগে মাগুরা অঞ্চল ভূষণা ও মহম্মদপুর নামেই সুবিখ্যাত ছিল। পাল রাজত্বের সময় এ অঞ্চলের উত্তর ও উত্তর পূর্ব অংশ শ্রীপুর ও রাজাপুর নামে পরিচিত ছিলো। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশ ভূষনা। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে মাগুরাকে ১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হয়। মাইগ্রো হলো মাগুরা জেলার আঞ্চলিক নাম।প্রথম ডেপুটি কমিশনার নিয়োগ করা হয় অরবিন্দু করকে। মাগুরা জেলা মোট ৪টি থানা নিয়ে গঠিত। যথা মাগুরা সদর , শ্রীপুর , শালিখা, ও মহম্মদপুর যা ২টি সংসদীয় যথা মাগুরা-১ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) ও মাগুরা-২ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) নির্বাচনী এলাকায় বিভক্ত।

শিক্ষা

বাটাজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাগুরা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় (সরকারি)

মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাগুরা ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়

শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল, মাগুরা

রেডিয়েন্ট প্রি-লার্নার স্কুল, মাগুরা

ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভায়না আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়

ইছাখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়

আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা

বগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা

বরই সরকারি প্রাথমিক বিদ্যালয়

বারাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা

গৃহগ্রাম আব্দুল মজিদ একাডেমি, মাগুরা

সিরিজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা

পুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিলঝলমল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাল্লা, মহম্মদপুর

পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহম্মদপুর

উত্তর কুঠিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহম্মদপুর

হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

নহাটা বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

নহাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়

বেজড়া-নারান্দীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঘোড়ানাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বুজরুক শ্রীকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়

টিকেরবিলা সরকারি প্রথমিক বিদ্যালয়

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুরা।

বগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুরা।

করন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়

কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

বেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়

বেরইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

লক্ষীপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

বেরইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়

লক্ষ্মীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয়

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বগুড়া মাধ্যমিক বিদ্যালয়,বগুড়া,মাগুরা সদর, মাগুরা।

কালেক্টর কলেজিয়েট স্কুল (এমপিওভুক্ত)

মাগুরা পুলিশ লাইন‌ উচ্চ বিদ্যালয়

বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয়, মহম্মদপুর, মাগুরা

রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ

মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বিদ্যালয় (বেসরকারি)

মাগুরা আল-আমিন একাডেমি (বেসরকারি)

বগিয়া সুভাষিনী বসু মাধ্যমিক বিদ্যালয়

আলোকদিয়া পুখরিয়া মাধ্যমিক বিদ্যালয়

পুখরিয়া আলোকদিয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়

মাগুরা আব্দুল গণি একাডেমি (বেসরকারি)

হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়

শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল,মাগুরা

নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়

পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়

রাজপাট মাধ্যমিক বিদ্যালয়

নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়

নহাটা কলেজিয়েট গার্লস স্কুল

শত্রজিতপুর কালিপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়

আবালপুর মাধ্যমিক বিদ্যালয়

খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়

বেরইল বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

ইছাখাদা শহীদ আব্দুল মতলেব মাধ্যমিক বিদ্যালয়

বিহারীলাল শিকদার সরকারি কলেজ,সিংড়া,মাগুরা।

নাজির আহমেদ কলেজ, বেরইল পলিতা, মাগুরা।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ

অমরেশ বসু ডিগ্রি কলেজ, আলোকদিয়া, মাগুরা

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট,মাগুরা

সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মাগুরা

সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ, মহম্মদপুর, মাগুরা

আমিনুর রহমান ডিগ্রি কলেজ, মহম্মদপুর, মাগুরা

হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজ,হাজীপুর,মাগুরা সদর,মাগুরা

আড়পাড়া ডিগ্রি কলেজ, শালিখা, মাগুরা

শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ

জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজ,কমলাপুর,শ্রীপুর,মাগুরা

নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ, নাকোল,শ্রীপুর, মাগুরা

বাবুখালী আদর্শ কলেজ, মহম্মদপুর, মাগুরা

এশিয়া মহিলা কলেজ, মাগুরা

নামকরণ

মাগুরার নামকরণ করা হয় মুঘল যুগে। এর নামকরণ কীভাবে হয়েছে তা স্থিরভাবে বলা দুস্কর। কিংবদন্তি থেকে জানা যায় এক কালে সুন্দরবনের কাছাকাছি এই অঞ্চলে মগ জল দস্যুদের দারুণ উৎপাত ছিল। মাইগ্রো হলো মাগুরা জেলার আঞ্চলিক নাম। কুমার নদী ও নবগঙ্গার তীরে অবস্থিত বর্তমান মাগুরা শহরে ছিল তাদের আখড়া। নদী পথে তারা বর্গীদের মতো দস্যুপনা করতো। তাদের নামেই মগরা থেকে মাগুরা হয়েছে। নেত্রকোণাতে ও দেখা যায় সেখানে মগরা নামে একটি নদী ও রয়েছে। বাংলাদেশে মাগুরা নামে আরো বেশ কয়েকটি গ্রাম রয়েছে, তবে জেলার মর্যাদায় উন্নীত হওয়ায় মাগুরা এখন শ্রেষ্ঠত্বের দাবীদার। তবে কোন কোন ঐতিহাসিকের মতে মুঘল নবাব মুর্শিদকুলী খার আমলে মগদের অগ্রযাত্রাকে যেখানে প্রতিহত করে ঘুরিয়ে দেওয়া হত সেই স্থানটির নাম রাখা হত মগ-ঘুরা। মগ-ঘুরাই পরবর্তীতে মাগুরা হয়েছে। মাগুরা তথা যশোর- ফরিদপুর এলাকায় মগ- দস্যুদের অত্যাচার ও লুষ্ঠনের কাহিনী আজও ইতিহাসের এক বেদনাময় অধ্যায়। "ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে" প্রচলিত এই ছড়াটিও সে সময়ের প্রকৃত চিত্রই তুলে ধরেছে। মুহম্মদপুরের রাজা সীতারাম রায় ও যশোরের রাজা প্রতাপাদিত্য মগ-বর্গী দমনে কার্যকর ভূমিকা রাখেন। বলা চলে দস্যুদের এই দুই রাজাই প্রতিহত ও পরাজিত করেন। বহু মগ বর্গী সীতারামের কাছে আত্মসমর্পণ করে এবং সেনাবাহিনী ও রাজ কর্মচারী হিসেবে নিয়োগ পান। আজকের মাগুরা শহরে তাদের নিবাসের ব্যবস্থাও করা হয়।

১৮৫৬-৬০ সালের হাজরাপুরে নীলকুঠিকে কেন্দ্র করে নীল অভ্যুত্থান হয়। বরই, আমতলা নাহাটি ব্যাপক নীল চাষের নিদর্শন। মহান মুক্তিযুদ্ধে জনগণ প্রায় ১৬টি ফ্রন্টে পাকিস্তান সেনাবাহিনীর মোকাবেলা করেছিল। এসব যুদ্ধ মোকাবেলা করতে গিয়ে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। লুৎফুন্নাহার হেলেনার বীরত্বপূর্ণ ভূমিকা ও পরবর্তীতে তার করুণ মৃত্যু জনগণ গর্বভরে স্মরণ করে।

মহম্মদপুর উপজেলার বাবুখালীতে ১৬ই মাঘ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।আনুমানিক ১৮৯৮ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে আসছে।এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ৩ দিন ব্যাপী মেলার আয়োজন হয়ে থাকে।এখানে জারিগান, সারিগানসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।

অবস্থান ও আয়তন

১০৪৮ বর্গ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট মাগুরা জেলার উত্তরে রাজবাড়ী জেলা, দক্ষিণে যশোর জেলা ও নড়াইল জেলা, পূর্বে ফরিদপুর জেলা, পশ্চিমে ঝিনাইদহ জেলা।

প্রশাসনিক এলাকাসমূহ

মাগুরা জেলায় ৪টি উপজেলা রয়েছে। এগুলো হলো:

জনসংখ্যা

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৯ লক্ষ ১৮ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ: ৫০.৫৬%, মহিলা: ৪৯.৪৪%।

পত্রিকা ও সাময়িকী

সাপ্তাহিক অঙ্গীকার (বিলুপ্ত)

হিন্দু মুসলমান সম্মিলনী পত্রিকা-১৮৭৬

সাপ্তাহিক বাংলার ডাক ১৯৭২ (বিলুপ্ত)

সাপ্তাহিক রূপসী বাংলা ১৯৭২ (বিলুপ্ত)

সাপ্তাহিক মাগুরা বার্তা ১৯৮৫ (বিলুপ্ত)

সাপ্তাহিক গণসংবাদ (বিলুপ্ত)এবং

পাক্ষিক নবকাল ১৯৭২ (বিলুপ্ত)

দৈনিক মাগুরা ২০১৫ (চলমান)

মাগুরা বৃত্তান্ত সাপ্তাহিক (বিলুপ্ত)

নদ-নদী

মাগুরার উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে গড়াই নদী, নবগঙ্গা নদী, ফটকি নদী, হানু নদী, আলমখালি নদী, মধুমতি নদী, মুচিখালি নদী, মরাকুমার নদ, কুমার নদ, চিত্রা নদী, ভৈরব নদী, সিরাজপুর হাওর নদী, বেগবতী নদী।

চিত্তাকর্ষক স্থান

মুসলিম রেনেসাঁসের কবি ফররুখ আহমদের বাড়ি

চন্ডীদাস ও রজকিনীর ঐতিহাসিক ঘাট

কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি

রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ

পীর হযরত গরীব শাহ (রা) এর মাজার শরীফ, নোহাটা, সব্দালপুর, শ্রীপুর

বড়াল রাজার বাড়ির ধ্বংসাবশেষ

পীর তোয়াজউদ্দিন -এর মাজার ও দরবার শরীফ

মুক্তিযুদ্ধের চিহ্নঃ মাগুরা পিটিআই চত্ত্বরে গণকবর, হাজরাহাটি গণকবর, ওয়াবদাপাড়া খাল, বিনোদপুর বাজার, গলাকাটা সেতু (ছাইঘারিয়া)। ছয়ঘরিয়া স্মৃতিসৌধ পিটিআই প্রধান ফাটক মাগুরা বিশ্বরোড সংলগ্ন।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

কাজী কাদের নেওয়াজ - সাহিত্যিক

সৈয়দ আলী আহসান - সাহিত্যিক ও শিক্ষাবিদ

মোহাম্মদ লুৎফর রহমান - সাহিত্যিক

আমির হামজা (কবি)- সাহিত্যিক ও বীরমুক্তিযোদ্ধা

নিমাই ভট্টাচার্য - সাহিত্যিক

মিয়া আকবর হোসেন- স্বাধীনতার সংগঠক

মোহাম্মদ জালাল উদ্দিন - বীর উত্তম

আবদুল মোতালেব - বীর বিক্রম

সৈয়দ আমীরুজ্জামান - বীর বিক্রম

মোহাম্মদ গোলাম ইয়াকুব - বীর প্রতীক

সিরাজুদ্দীন হোসেন - শহীদ সাংবাদিক

সাকিব আল হাসান - ক্রিকেটার ও সাবেক সাংসদ

ফাহিমা খাতুন - মহিলা ক্রিকেটার

মাহমুদুল হাসান ফয়সাল - গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত

সৈয়দ আতর আলী - সাবেক সাংসদ

সোহরাব হোসেন - সাবেক সাংসদ ও মন্ত্রী

মোহাম্মদ আছাদুজ্জামান - সাবেক সাংসদ

আবদুর রশীদ বিশ্বাস - সাবেক সাংসদ

মজিদ উল হক - সাবেক সাংসদ ও মন্ত্রী

নিতাই রায় চৌধুরী - সাংসদ ও মন্ত্রী

ডাঃ সিরাজুল আকবর - সাবেক সাংসদ

এ টি এম আব্দুল ওয়াহাব - সাবেক সাংসদ

কাজী সালিমুল হক কামাল - সাবেক সাংসদ

শ্রী বিরেন শিকদার - সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী

সাইফুজ্জামান শিখর - সাবেক সাংসদ

মুন্সী রইসউদ্দিন - সঙ্গীতজ্ঞ

মুস্তফা মনোয়ার - চিত্রশিল্পী

গঙ্গাধর সেন রায় - কবিরাজ ও সংস্কৃত পণ্ডিত

শহীদুল আলম সাচ্চু - অভিনেতা

কাজী রওশন আক্তার - সাবেক সচিব

মনজুর মোর্শেদ মিঠু - সরাষ্ট্র সচিব