- এর মধ্যে জেলার তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুইজনকে হত্যার অভিযোগ উঠেছে।
- নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
- এ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম (৩০) নামে আরেক যাত্রী।
- রংপুরে একদিনে তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
- তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই যাত্রী নিহত, চালক ও সহকারী গ্রেপ্তার
- পাগলাপীর-গঞ্জীপুর সড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে কলেজশিক্ষকসহ দুজন নিহত
- কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে জেলার তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুইজনকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
আরও পড়ুনগাজীপুরে পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধারএ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম (৩০) নামে আরেক যাত্রী। তিনি একই গ্রামের বাসিন্দা এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বাসচালক আজির উদ্দিন ও তার সহকারী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মুকুল মিয়ার বাবা মহুবার রহমান ওরফে কালু মিয়া বাদী হয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তারাগঞ্জ হাইওয়ে পুলিশের শামিদুল্লাহ্ সরকার।
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, জিম্মি করে টাকা নেওয়া এবং বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগটি সঠিক কিনা, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। মামলার এজাহারে অনেক কিছু বলা হয়েছে, তদন্ত না করে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশকে।
রোববার ভোরে রংপুরের পাগলাপীর-গঞ্জীপুর সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক দীবা রানী সরকার (৪০) ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য মেহেরুল ইসলাম (৩৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের পরিদর্শক জনক রায়। এদিকে জেলার কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজার সংলগ্ন এলাকায় সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, ইত্তেফাক, চ্যানেল ২৪





