- আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করেছেন এবং সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন।
- মামলার অপর আসামি মাইমন ওরফে মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।
- ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
- নেত্রকোণার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
- আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করেছেন এবং সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন।
- মামলার অপর আসামি মাইমন ওরফে মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।
- ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে অভিযুক্তকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আরও পড়ুনলক্ষ্মীপুরে পিডিবি প্রকৌশলীর টাকা নেওয়ার ভিডিও ভাইরালরায়ে আদালত ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহন করার নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামি ও দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের অক্টোবরে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলেন। পরে বারান্দাসংলগ্ন একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় এবং পরবর্তী কয়েক দিনেও শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, মা-বাবার বিচ্ছেদের পর ভুক্তভোগী শিশুটি মদনে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং শরীরে পরিবর্তন দেখা দিলে তার মা সিলেট থেকে ফিরে আসেন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে শিশুটি পরিবারের কাছে ধর্ষণের বিষয়টি জানায়।
এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। এরপর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে নবজাতক ও তার মায়ের নমুনা সংগ্রহ করা হয়। ফরেনসিক পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক মো. আখতারুজ্জামান গত ২৭ আগস্ট অভিযোগপত্র জমা দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর জানান, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ ৬০ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়েছে। রায়ের পর শিশুটির মা আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করে মেয়ে ও নাতনির ভরণপোষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান।
তথ্যসূত্র: বিবিসি বাংলা, প্রথম আলো, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, আজকের পত্রিকা, জাগো নিউজ, চ্যানেল ২৪






