বৈশ্বিক পুরস্কার জিতল বাংলাদেশের এআই হেলথ প্ল্যাটফর্ম ‘আমারডাক্তার’
- এটি অ্যাকুইসিম এআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান মেডএআই বাংলাদেশ লিমিটেডের উদ্যোগ।
- অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেন এবং পেমেন্ট সেবা পেপ্যালের যৌথ এ কর্মসূচিতে সমাজে ইতিবাচক প্রভাব রাখা ক্ষুদ্র উদ্যোগগুলো ২০ থেকে ২৫ হাজার মার্কিন ডলার অনুদান ও মেন্টরশিপ পায়।
- এ বছর বিশ্বের ১৫টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।
স্বাস্থ্যখাতের নানা সমস্যা সমাধানে ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘২০২৬ গ্লোবাল সিটিজেন ও পেপ্যাল স্মল বিজনেস ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের এআই-চালিত ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম ‘আমারডাক্তার’। এটি অ্যাকুইসিম এআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান মেডএআই বাংলাদেশ লিমিটেডের উদ্যোগ।
অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেন এবং পেমেন্ট সেবা পেপ্যালের যৌথ এ কর্মসূচিতে সমাজে ইতিবাচক প্রভাব রাখা ক্ষুদ্র উদ্যোগগুলো ২০ থেকে ২৫ হাজার মার্কিন ডলার অনুদান ও মেন্টরশিপ পায়। এ বছর বিশ্বের ১৫টি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে।
আরও পড়ুনইরান যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয়২০২৫ সালের মে মাসে উদ্যোক্তা মামুনুর রশীদের হাত ধরে যাত্রা শুরু করা আমারডাক্তার জানিয়েছে, এ পর্যন্ত ১০ লাখ রোগীকে সেবা দিয়েছে তারা, সম্পন্ন হয়েছে ৩০ হাজার ভার্চুয়াল পরামর্শ। প্ল্যাটফর্মে আছে বাংলায় কথা বলা এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট ‘আয়েশা’, যা পরামর্শের সময় ৬০ শতাংশ পর্যন্ত কমিয়েছে।
বর্তমানে ৪০০ নারী চিকিৎসকসহ এক হাজার প্রশিক্ষিত চিকিৎসক যুক্ত আছেন প্ল্যাটফর্মটিতে। ২০২৭ সালের শুরুতে জলবায়ু-ঝুঁকিপূর্ণ গ্রামীণ এলাকার জন্য এআই-চালিত ‘স্মার্ট অটোনোমাস হেলথকেয়ার বুথ’ চালুর পরিকল্পনাও রয়েছে তাদের।
তথ্যসূত্র: সমকাল (সংবাদ বিজ্ঞপ্তি)






