· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · খুলনা জেলা

পাইকগাছা

Paikgasa

পাইকগাছা হলো বাংলাদেশের খুলনা জেলার দক্ষিনে অবস্থিত একটি উপজেলা। দক্ষিণ খুলনার প্রাণকেন্দ্র হলো এই উপজেলা। খুলনা জেলার বৃহত্তম পৌরসভা হলো পাইকগাছা পৌরসভা। পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন এর কোল ঘেষে গড়ে ওঠা এই উপজেলায় রয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য।এছাড়া এই উপজেলার অর্থনীতির অন্যতম ভিত্তি হলো মৎস্য শিল্প। সাদা সোনা নামে খ্যাত বিভিন্ন জাতের চিংড়ির চাষ হয়ে থাকে এই উপজেলায়।