পাবনা সদর উপজেলা বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি পদ্মা ও ইছামতি নদীর তীরে অবস্থিত। ১৮৭২ সালে পাবনা থানা গঠিত হয় এবং ১৯৮৪ সালে একে উপজেলায় রূপান্তর করা হয়।