· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · সুনামগঞ্জ জেলা

মধ্যনগর

Madhyanagar

মধ্যনগর উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। সোমেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা মধ্যনগর উপজেলার আয়তন ২২২ বর্গকিলোমিটার। উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর, তৃতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর মধ্যনগর উপজেলা বৃহত্তর বংশীকুন্ডায় অবস্থিত।