দিরাই বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। দিরাই অঞ্চলে বয়ে গেছে কালনী নদী ও সুরমা নদী। এই অঞ্চলটি সুনামগঞ্জের ভাটি অঞ্চল নামেও পরিচিত।
দিরাই উপজেলা ২৪°৩৯' থেকে ২৪°৫৩' উত্তর অক্ষাংশ এবং ৯১°১০' থেকে ৯১°২৮'পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর আয়তন ৪২০.৯৩ বর্গ কিলোমিটার। সুনামগঞ্জ জেলার দক্ষিণ-পশ্চিম অংশে প্রায় ৪২০.৯৩ বর্গ কি.মি. এলাকা জুড়ে উপজেলাটি বিস্তৃত। এই উপজেলার উত্তরে শান্তিগঞ্জ উপজেলা ও জামালগঞ্জ উপজেলা, দক্ষিণে শাল্লা উপজেলা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ও নবীগঞ্জ উপজেলা, পূর্বে জগন্নাথপুর উপজেলা, পশ্চিমে শাল্লা উপজেলা, নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলা ও জামালগঞ্জ উপজেলা
