লাকসাম উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা। কুমিল্লা সদর থেকে মাত্র ২৯ কিলোমিটার দক্ষিণে আন্তঃসীমান্ত ডাকাতিয়া নদীর তীরে এই উপজেলাটি অবস্থিত। লাকসাম শহরটি বাণিজ্যের শহর হিসেবে পরিচিত। এ উপজেলায় অবস্থিত লাকসাম পৌরসভা বর্তমানে একটি প্রথম শ্রেণীর পৌরসভা। বাংলাদেশের বৃহত্তম পাঁচটি রেলওয়ে জংশনের মধ্যে একটি এখানে অবস্থিত। লাকসাম থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় ১৯৮২ সালে। এছাড়াও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর জন্মস্থান হিসেবেও লাকসাম পরিচিত। এছাড়াও এখানে ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা রয়েছে।
উপজেলা · কুমিল্লা জেলা
লাকসাম
Laksam
