· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · ঠাকুরগাঁও জেলা

হরিপুর

Haripur

হরিপুর উপজেলা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার অন্তর্গত একটি উপজেলা যা ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি রংপুর বিভাগের অধীন ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলার মধ্যে একটি এবং ঠাকুরগাঁও জেলার সর্ব পশ্চিমে অবস্থিত। হরিপুর উপজেলা পুরাতন হিমালয় পর্বত পাদদেশীয় সমতলভূমি দ্বারা গঠিত। এই উপজেলা হিমালয় পর্বতমালা থেকে সমভূমিতে পতিত বিভিন্ন জলধারা ও নদনদী কর্তৃক বহন করে আনা পলি পর্বতের পাদদেশে অবক্ষেপণের ফলে সুষম ঢালবিশিষ্ট পাদদেশীয় সমভূমিতে পরিণত হয়েছে।