গাংনী বাংলাদেশের মেহেরপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে এটি মেহেরপুরের সবচেয়ে বড় উপজেলা। এর উত্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর ও মিরপুর উপজেলা; পশ্চিমে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা; দক্ষিণে মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলা এবং পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা। ১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি একে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।
